ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে ইরান: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে আর হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (০৭ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। বিশ্লেষকদের মতে, ইরানের প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি এমন দাবি তুলেছেন।
ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম হামলার কারণেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে”।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও স্বীকার করেছেন যে, আশপাশের যেসব দেশের ওপর আগে হামলা হয়েছিল তাদের কাছে দুঃখপ্রকাশ করা হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, অন্য কোনো দেশ থেকে আগে আক্রমণ না হলে ইরানও নতুন করে হামলা চালাবে না।
তবে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি বলে মনে করা হচ্ছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্দেহভাজন একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। একই সময়ে কাতারও দাবি করেছে, তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
নিজের পোস্টের আরেক অংশে ট্রাম্প আরও কঠোর হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, “আজ ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে!
সম্পূর্ণ ধ্বংস আর নিশ্চিত মৃত্যু জন্য গুরুতরভাবে বিবেচনাধীন” রয়েছে “এমন সব এলাকা ও ব্যক্তিগোষ্ঠী, যাদের এই মুহূর্ত পর্যন্ত লক্ষ্য হিসেবে ধরা হয়নি,” লিখেছেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ