ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কাতার থেকে এলএনজি আসছে বাংলাদেশে
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আঞ্চলিক যুদ্ধের প্রভাবে কাতার প্রথম এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো জাহাজ বাংলাদেশে পাঠাচ্ছে। ফোর্স ম্যাজেউর ঘোষণা এবং জ্বালানি উৎপাদন বন্ধ রাখার পর এটি প্রেরিত প্রথম চালান।
শনিবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রভাবে কাতার এলএনজি উৎপাদন বন্ধ রাখার পর আমদানিকারকদের কাছে ফোর্স ম্যাজেউর ঘোষণার পর প্রথম চালান রপ্তানি করেছে।
জাহাজ ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, শুক্রবার (৬ মার্চ) কাতারের এলএনজি রপ্তানি কমপ্লেক্স থেকে একটি ট্যাঙ্কার যাত্রা শুরু করেছে। জাহাজের ড্রাফট লেভেল বৃদ্ধির কারণে ধারণা করা হচ্ছে, এতে এলএনজি বোঝাই করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘লেব্রেথাহ’ নামের জাহাজটি কাতারের রাস লাফান রপ্তানি টার্মিনাল ত্যাগ করেছে। এটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং ধারণা করা হচ্ছে ১৪ মার্চ পর্যন্ত গন্তব্যে পৌঁছাবে।
এর আগে, ‘আল ঘাশামিয়া’ নামের আরেকটি কার্গো জাহাজে পণ্য বোঝাই করা হয়েছিল, যা বর্তমানে পারস্য উপসাগরে অবস্থান করছে। তবে এসব চালান শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাবে কি না তা এখনও অনিশ্চিত।
বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যে কৌশলগত ‘হরমুজ প্রণালি’ দিয়ে পরিবাহিত হয়, চলমান আঞ্চলিক সংঘাতের কারণে বাণিজ্যিক জাহাজের জন্য তা কার্যকরভাবে বন্ধ রয়েছে। এই কারণে ‘লেব্রেথাহ’ ভাসমান গুদাম হিসেবে ব্যবহৃত হতে পারে।
এর আগে, ইরানের ড্রোন হামলার পর কাতারের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র রাস লাফান বন্ধ হয়ে যায়। তবে কাতারএনার্জির কোনও মুখপাত্র এখনও পণ্য বোঝাই বা গন্তব্যের বিষয়ে মন্তব্য করেননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত