ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মার্কিন ভিসায় নতুন সতর্কবার্তা দিল দূতাবাস
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ভ্রমণ ও ভিসা সংক্রান্ত নতুন সতর্কবার্তা সম্প্রতি জারি করেছে দেশটির দূতাবাস। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধা ভুলভাবে ব্যবহার করেন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজের জন্য অযোগ্য হতে পারেন।
শনিবার (৭ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিশ্চিত করতে হবে যে আপনার নিজস্ব পর্যাপ্ত আর্থিক সামর্থ্য আছে, যাতে জরুরি চিকিৎসা বা যেকোনো খরচ নিজেই বহন করতে পারেন।
এছাড়া বার্তায় আরও বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।”
সুতরাং যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই ব্যক্তিগত আর্থিক সক্ষমতা নিশ্চিত করা এবং সরকারের প্রদত্ত সুবিধার সঠিক ব্যবহার করা অত্যন্ত জরুরি বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল