ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
গ্যাসের দাম বাড়ায় চাপে ভারত
আন্তর্জাতিক ডেস্ক: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে নতুন করে চাপে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে, ফলে দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার (৭ মার্চ) থেকে পশ্চিমবঙ্গে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে সাধারণ পরিবারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে কলকাতায় ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ রুপি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেটি ৬০ রুপি বেড়ে হয়েছে ৯৩৯ রুপি। অন্যদিকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১ হাজার ৮৭৬ রুপি থেকে ১১৪ রুপি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯০ রুপিতে। একই সঙ্গে গ্যাস সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে, কারণ ডিস্ট্রিবিউটরদের হাতে মাত্র চার থেকে পাঁচ দিনের মজুত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজনবিহারী বিশ্বাস একটি গণমাধ্যমকে জানান, আপাতত বড় গ্রাহকদের কাছে গ্যাস সরবরাহ সীমিত রাখা হয়েছে। যারা বড় সিলিন্ডার ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে সাময়িকভাবে সরবরাহে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ধীরে ধীরে ১৯ কেজি সিলিন্ডার ব্যবহারকারীদের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে তিনি জানান।
তিনি বলেন, মূল লক্ষ্য হচ্ছে সাধারণ গ্রাহকদের যেন বড় ধরনের সমস্যায় পড়তে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করা।
বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে গ্যাসের দাম আরও বাড়তে পারে। ইতোমধ্যে অনেক পরিবার বিকল্প হিসেবে কাঠের চুলায় রান্না করার পথ বেছে নিচ্ছে।
কলকাতার এক গৃহবধূ জানান, গ্যাসের দাম বাড়ায় সাধারণ পরিবারের খরচ অনেক বেড়ে গেছে। প্রায় এক হাজার রুপি দিয়ে এখন একটি সিলিন্ডার কিনতে হচ্ছে। বিদ্যুৎচালিত চুলা ব্যবহার করলেও বিদ্যুৎ বিল বাড়বে, তাই বিকল্প খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। তার ভাষায়, যুদ্ধের প্রভাব এখন সরাসরি রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?