ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলে ফের একের পর এক হামলা
ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এসব হামলার সময় নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে সাইরেন বাজানো হয়।
রোববার (৬ জুলাই) ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।—খবর আরব নিউজের
বিবৃতিতে আরও বলা হয়, হুতিদের পক্ষ থেকে হামলা অব্যাহত থাকলে ইয়েমেনের বিরুদ্ধে নৌ ও আকাশপথে অবরোধ আরোপ করা হতে পারে। ইসরায়েলের দাবি, গাজায় চলমান যুদ্ধের প্রতি সংহতি জানিয়ে এ হামলা চালাচ্ছে হুতিরা।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকেই ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইসরায়েলের দিকে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। পাশাপাশি লোহিত সাগর হয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজেও বাধা সৃষ্টি করছে তারা, যা বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।
তবে ইসরায়েল জানিয়েছে, হুতিদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝপথেই প্রতিহত বা লক্ষ্যচ্যুত করা হয়েছে। এর পাল্টা জবাবে হুতিদের অবস্থানে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি