ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন ঢাবি শিক্ষার্থী তাইম
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী মো: তাইম হাওলাদার শ্রীলংকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব একুশ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশ দলের পক্ষে ৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করেছেন।
এনিয়ে টানা ৩ বার তিনি সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করলেন। যা বাংলাদেশের জন্য এক অনন্য রেকর্ড।
এছাড়া, মো: তাইম হাওলাদার সিনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করেছেন।
প্রতিযোগিতায় দলগত পুরুষ ফাইট ইভেন্টে বাংলাদেশ তাম্র পদক অর্জন করে। গত ০৫ ও ০৬ জুলাই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও ভুটান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, মো: তাইম হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)