ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর উচ্ছ্বসিত জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলে আশাবাদী হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে শুক্রবারের ফোনালাপটি এখন পর্যন্ত সবচেয়ে সফল ও ফলপ্রসূ ছিল।
শনিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ট্রাম্পের সঙ্গে। বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে। তিনি জানান, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যালিস্টিক হামলা প্রতিরোধে অত্যন্ত কার্যকর এবং ইউক্রেনের জন্য এটি এখন অতি প্রয়োজনীয়।
জেলেনস্কি আরও জানান, ফোনালাপে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো নিয়ে দুই দেশের কর্মকর্তারা ভবিষ্যতে যৌথভাবে কাজ করবেন।
এর আগে, শুক্রবার ট্রাম্পও সাংবাদিকদের জানান, জেলেনস্কির সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। একইসঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক সংলাপে হতাশার কথা জানান এবং যুদ্ধবিরতির প্রতি পুতিনের অনাগ্রহ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়া হবে কি না—এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘তাদের প্রতিরক্ষার জন্য এসব অত্যন্ত জরুরি। কারণ, ইউক্রেন এখন ভয়াবহ হামলার মুখোমুখি।’
উল্লেখ্য, ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টা পরই রাশিয়া ইউক্রেনে ৪০ মাসের যুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলা চালায়, যার ফলে কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতি হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক