ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইয়েমেনের ক্ষে’পণাস্ত্রে কাঁপছে ইস’রাইল, বন্ধ আকাশপথ
দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে রোববার নতুন করে ইয়েমেন থেকে ছোড়া এক ক্ষেপণাস্ত্রের খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। হামলার পর তেল আবিব-সহ বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে, আর এর প্রভাব পড়ে আন্তর্জাতিক বিমান চলাচলেও।
ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়, ইয়েমেনি ভূখণ্ড থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি লক্ষ্য ছিল ইসরাইল-অধিকৃত মধ্যাঞ্চল ও পশ্চিম তীরের কিছু অঞ্চল। এর জেরে বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয় বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হিব্রু ভাষার গণমাধ্যমগুলোর দাবি, ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলকৃত কুদস শহরের কাছাকাছি বেইত শেমেশ এলাকায় আগুন ধরে যায়।
তবে ইসরাইলি সেনাবাহিনী ভিন্ন দাবি করেছে। তাদের ভাষ্য, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে সফলভাবে প্রতিহত করেছে।
এই হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত আনসারুল্লাহ বাহিনী।
এর আগে বৃহস্পতিবারও ইয়েমেন থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছিল ইসরাইলি সেনাবাহিনী।
বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইয়েমেনি হুথি বাহিনী একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার লক্ষ্য ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ