ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ইরানের কঠোর সিদ্ধান্ত, জল্পনা তুঙ্গে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে ইরান। তেহরানের এই সিদ্ধান্ত ঘোষণার পরপরই দেশটি ছাড়েন সংস্থার পরিদর্শকরা।
শুক্রবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে আইএইএ জানায়, তাদের পরিদর্শক দল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থার প্রধান কার্যালয়ে ফিরে যাচ্ছে।
এ বিষয়ে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, "সংস্থাটি যেন দ্রুত আবারও পর্যবেক্ষণ ও যাচাই কার্যক্রম চালু করতে পারে, সে জন্য ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করা এখন অত্যন্ত জরুরি।"
তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা রেসুল সেরদার জানান, "কতজন পরিদর্শক ইরান ছেড়েছেন, তা স্পষ্ট নয়। আইএইএর বক্তব্যে পুরো বিষয়টি অস্পষ্ট থাকায় ধারণা করা হচ্ছে, হয়তো কেবল একটি অংশ চলে গেছেন, বাকিরা রয়ে গেছেন।"
তিনি আরও বলেন, "পরিদর্শকরা বিমানে চড়েননি। সম্ভবত তারা সড়কপথে আর্মেনিয়া হয়ে ভিয়েনায় পৌঁছেছেন। তার মতে, এই পরিস্থিতি ইরানে এক নতুন ‘পারমাণবিক অনিশ্চয়তার যুগ’-এর সূচনা করছে।"
সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা তেহরানে অবস্থান করছিলেন। গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা শুরু করলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। পাল্টা জবাবে ইরানও হামলা চালায় এবং ধীরে ধীরে সংঘাতে যুক্ত হয় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, এ অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনার পরপরই ইরান ঘোষণা দেয়, 'তারা আর আইএইএর ওপর আস্থা রাখতে পারছে না।' যদিও দেশটি জানিয়েছে, 'পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি এনপিটির প্রতি তারা এখনো প্রতিশ্রুতিবদ্ধ।'
ইরানে ইসরায়েলের একতরফা হামলা শুরুর পর থেকেই ইরানি নেতারা আইএইএর সমালোচনায় মুখর। তাদের অভিযোগ, 'ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার সময় সংস্থাটি কোনো নিন্দা জানায়নি। বরং হামলার ঠিক একদিন আগে ১২ জুন, আইএইএ একটি প্রস্তাব পাস করে যেখানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক কার্যক্রমে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়।'
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন গত বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিতের নির্দেশ দেন। এর আগে এই সিদ্ধান্তের প্রস্তাব ইরানের পার্লামেন্টে পাস হয় এবং পরে তা ‘গার্ডিয়ান কাউন্সিল’ থেকে অনুমোদন পায়।
গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ এক বিবৃতিতে বলেন, 'ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী