ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জানা গেল ২০২৬ সালের রমজানের সম্ভাব্য তারিখ
বিশ্বের কোটি কোটি মুসলিমের কাছে পবিত্র ও মহিমান্বিত রমজান মাসের আগমন অত্যন্ত প্রতীক্ষার। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের রমজান মাস কবে শুরু হতে পারে, তা নিয়ে জ্যোতির্বিদরা দিয়েছেন সম্ভাব্য তারিখ।
গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, জ্যোতির্বিদদের গণনা অনুসারে ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১৭ ফেব্রুয়ারি। আরব বিশ্বের বেশিরভাগ দেশে এর আগের দিন সন্ধ্যায় অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, প্রতিটি মাস নতুন চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই রমজান মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখার ওপর ভিত্তি করেই দেওয়া হবে। আরবি শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদ অনুসন্ধানের প্রস্তুতি নেওয়া হয় এবং প্রতিটি দেশের চাঁদ দেখা কমিটি বা সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ রমজান শুরু ও শেষ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে থাকে।
উল্লেখ্য, চন্দ্র মাস সৌর মাসের চেয়ে সাধারণত ১০ থেকে ১১ দিন কম হওয়ায় প্রতি বছর রমজান মাস ইংরেজি ক্যালেন্ডারে এগিয়ে আসে। এর ফলে বিশ্বের মুসলিমরা বিভিন্ন ঋতুতে রোজা পালনের সুযোগ পান, যা ২০২৬ সালে শীতকালে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক