ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতীয় বিমান ভূপাতিত করার ব্যাপারে বিস্ফোরক দাবি পাক স্বরাষ্ট্রমন্ত্রীর
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিস্ফোরক দাবিতে বলেছেন, গত মে মাসে সংক্ষিপ্ত এক সামরিক সংঘর্ষের সময় তার দেশ ভারতের ছয়টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে এবং এর ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত আছে।
রোববার (১৭ আগস্ট) লাহোরে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এই দাবি করেন।
মহসিন নাকভি বলেন, “ভারত অভিযান শুরু করার কয়েক মিনিটের মধ্যেই আমরা গুলি করে ভূপাতিত করা ছয়টি বিমানের ভিডিও ফুটেজ পেয়েছি। আমাদের কাছে এই ফুটেজ আছে।”
এই সাফল্যের কৃতিত্ব দেশটির গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে তিনি আরও বলেন, “আমাদের গোয়েন্দা সংস্থাগুলো পর্দার আড়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছিল। আমাদের প্রতিষ্ঠানগুলোর কাছে ভারতের পরিকল্পনা সম্পর্কে অনেক আগে থেকেই তথ্য ছিল। আমরা জানতাম তারা কী পরিকল্পনা করছে এবং কোন বিমান ব্যবহার করবে। তাদের এই ভূমিকার স্বীকৃতি দেওয়া দরকার।”
পাকিস্তানের পাল্টা আক্রমণ প্রসঙ্গে তিনি জানান, তারা বেসামরিক হতাহত এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছিল। নাকভি বলেন, “আমরা যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি, তখন জনবহুল এলাকার কাছাকাছি থাকা সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছিলাম। আমরা তাদের বৃহত্তম তেল ডিপোগুলোর একটি ধ্বংস করে দিয়েছি, কিন্তু কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। তখনই আমরা বুঝতে পেরেছিলাম, আল্লাহ আমাদের সাহায্য করছেন।”
ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, “রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত নূর খান বিমানঘাঁটি, যেখানে ভারতীয় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল, সেখানে কোনো ক্ষতি হয়নি। আমাদের অন্য একটি ঘাঁটিতে ক্ষতি হয়েছে, যেখানে বিমান বাহিনীর একজন সদস্য শহীদ হয়েছেন। শুধু এটুকুই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক