ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্র সফর শেষ না হতেই মোদিকে ফোন করলেন পুতিন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আবহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক আলাস্কার বৈঠক নিয়ে বিস্তারিত আলোচনা ও অন্তর্দৃষ্টি ভাগাভাগি করতেই পুতিন এই ফোন করেন বলে জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই আলোচনায় রাশিয়ার অবস্থান স্পষ্ট করার জন্য প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদও জানিয়েছেন।
এক্সবার্তায় মোদি বলেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিন আজ আমাকে ফোন করেছিলেন। আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং অন্তর্দৃষ্টি তিনি আমার সঙ্গে শেয়ার করেছেন। ভারত বরাবরই শান্তিপূর্ণভাবে এই সংঘাত নিরসনের পক্ষে এবং শুরু থেকেই উভয়পক্ষকে এ আহ্বান জানিয়ে আসছে। সামনের দিনগুলোতেও বিভিন্ন ইস্যুতে আমাদের মত বিনিময়ের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
এই ফোনালাপ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং রুশ তেল কেনা নিয়ে ভারত এক জটিল ভূ-রাজনৈতিক সমীকরণের মধ্যে রয়েছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে ভারত রুশ তেলের অন্যতম বৃহৎ ক্রেতা হিসেবে আবির্ভূত হয়।
বিশেষ করে, রুশ তেল কেনা নিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতকে। ট্রাম্প অভিযোগ করেন, রুশ তেল কিনে ভারত প্রকারান্তরে এই যুদ্ধকে দীর্ঘায়িত করতে সহায়তা করছে। তবে নয়াদিল্লি এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, দেশের সাধারণ মানুষের জ্বালানি চাহিদা মেটাতে এবং জাতীয় স্বার্থেই তারা রাশিয়া থেকে তেল কিনছে এবং এই নীতি অব্যাহত থাকবে।
এই টানাপোড়েনের মধ্যেই গত শুক্রবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই পুতিনের এই ফোনালাপকে দুই দেশের মধ্যে গভীর কূটনৈতিক বোঝাপড়া এবং কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক