ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পুতিন শান্তি চুক্তি না চাইলে কঠিন পরিস্থিতি তৈরি হবে: ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো শান্তি চুক্তি করতে চান না। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুতিন শান্তি না চাইলে তার জন্য ‘কঠিন পরিস্থিতি’ তৈরি হবে এবং রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
সাক্ষাৎকারে ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, "আমি মনে করি শান্তি চুক্তি বড় সমস্যা হবে না। পুতিন ক্লান্ত, সবাই ক্লান্ত।" তবে তিনি আরও যোগ করেন, "শেষ পর্যন্ত বলা যায় না। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে তিনি (পুতিন) চুক্তি করতে চান কি না।"
ট্রাম্প আবারও স্পষ্ট করেন যে, কোনো অবস্থাতেই ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো হবে না। তবে শান্তি চুক্তি না হলে রাশিয়া এবং যেসব দেশ রাশিয়া থেকে তেল কেনে, তাদের ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি।
এর আগে সোমবার হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে ‘বড় অগ্রগতি’ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। ওই বৈঠকে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের নেতারাও উপস্থিত ছিলেন। জেলেনস্কি বৈঠকটিকে ইউরোপের ৮০ বছরের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত অবসানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
বিশ্লেষকদের মতে, মস্কো আলোচনার আড়ালে যুদ্ধকে দীর্ঘায়িত করার চেষ্টা করতে পারে। লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ নিল মেলভিন বলেন, "ইউক্রেন ও ইউরোপ একদিকে, আর রাশিয়া অন্যদিকে। সব পক্ষই ট্রাম্পের সামনে নিজেদেরকে শান্তির পথের বাধা হিসেবে উপস্থাপন না করার চেষ্টা করছে এবং তাকে কেন্দ্র করে সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক