ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গাজায় নি’হত ইসরায়েলি ৩১ সেনা
গাজায় চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনে ভুলবশত ছোড়া নিজেদের গুলিতে নিহত হয়েছে অন্তত ৩১ সেনা।
শুক্রবার (৪ জুলাই) ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে এ তথ্য জানায় মিডল ইস্ট মনিটর।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ৪৪০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৭২ জন প্রাণ হারিয়েছেন অভিযান সংশ্লিষ্ট দুর্ঘটনায়।
ফ্রেন্ডলি ফায়ার-এ (অর্থাৎ নিজেদের সেনাদের ছোড়া গুলিতে) নিহত হয়েছেন ৩১ জন।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ৩২ সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে অভিযান-সংশ্লিষ্ট দুর্ঘটনায়। কর্মক্ষেত্রে সরঞ্জাম নিয়ন্ত্রণ বা পড়ে গিয়ে নিহত হয়েছেন আরও ৫ সেনা। সর্বশেষ এমন ঘটনা ঘটে ৩ জুলাই রাতে, তবে বিস্তারিত জানানো হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৮৮২ সেনা নিহত এবং ৬,০৩২ জন আহত হয়েছেন। এর মধ্যে স্থল অভিযানে নিহত ৪৪০ জন।
অন্যদিকে, ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন। এবং নিহত হয়েছেন ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ