ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে ইরানের ড্রোন হামলার দাবি
আন্তর্জাতিকডেস্ক: ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, রোববার সকালে ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতির বরাতে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর ‘লাহাভ ৪৩৩’ এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ‘জিলাত’। সামরিক বাহিনীর সদস্যরা শক্তিশালী ড্রোন ব্যবহার করে এসব স্থাপনায় আঘাত হেনেছেন বলে দাবি করা হয়েছে।
তবে বিবৃতিতে হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা স্থাপনাগুলো ঠিক কোথায় অবস্থিত—সেসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে চলমান সংঘাতের মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ১০৮ জন আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের সবাই সরাসরি হামলার শিকার কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।
ধারণা করা হচ্ছে, অনেকেই ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বা লেবানন সীমান্ত থেকে ছোঁড়া রকেটের আঘাতে আহত হয়েছেন। আবার কেউ কেউ নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়ির মধ্যেও আহত হয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার সকাল পর্যন্ত সংঘাতের ঘটনায় মোট ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ