ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
ইরানের সঙ্গে আলোচনা হচ্ছে না, শিগগিরই কিছু ঘটবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুই দেশের চলমান সংঘাতের বিষয়ে শিগগিরই কোনো সিদ্ধান্ত বা পরিণতি আসতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) দক্ষিণ ক্যারোলাইনা থেকে একটি জনসভা শেষে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প।
ইরানের সঙ্গে আলোচনা চলছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমার মনে হয় না আমরা আলোচনা করছি। তবে একভাবে হোক বা অন্যভাবে, শিগগিরই কিছু একটা ঘটবে।’
ট্রাম্প আরও বলেন, অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে। এখন পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখার অপেক্ষায় রয়েছেন তারা।
এর আগে দক্ষিণ ক্যারোলাইনায় এক জনসভায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পারে। তবে তিনি এমন সমাধান চান, যার প্রভাব দীর্ঘস্থায়ী হবে।
তিনি বলেন, ‘এটি খুব শিগগিরই শেষ হবে। আমরা এখনই চলে যেতে পারি, কিন্তু আমরা নিশ্চিত হতে চাই, যাতে এর ফল দীর্ঘদিন স্থায়ী হয়।’
ট্রাম্পের দাবি, সামরিক ও অর্থনৈতিক—দুই দিক থেকেই যুক্তরাষ্ট্র ইরানকে পরাজিত করেছে। একই সঙ্গে তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।
এদিকে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই দ্যনিউইয়র্কটাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক বাহিনী মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার পরিকল্পনা তৈরি করেছে। মার্কিন কর্মকর্তাসহ এ-সংক্রান্ত আলোচনা সম্পর্কে অবগত কয়েকজনের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
তবে ইরানে নতুন করে হামলার অনুমতি ট্রাম্প দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর বিষয়ে একাধিক পরিকল্পনায় ট্রাম্প বারবার ভেটো দিয়েছেন।
এ বিষয়ে দ্যনিউইয়র্কটাইমসকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, বাস্তবে রয়েছে কি না, তা নিশ্চিত নয় এমন সামরিক পরিকল্পনা নিয়ে প্রশাসন মন্তব্য করে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ