ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
জরুরি ভিত্তিতে মার্কিন নাগরিকদের সৌদি ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠায় এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি আরবে থাকা সব মার্কিন নাগরিককে যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সংকটময় পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নাগরিকদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
যেসব মার্কিন নাগরিক সৌদি আরব ত্যাগ করতে চান, তাদের জন্য বাণিজ্যিক ফ্লাইটসহ অন্যান্য সম্ভাব্য উপায়ে দেশ ছাড়ার বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। তবে যারা বিশেষ কারণে এখনই দেশ ছাড়তে পারছেন না, তাদের জন্য আলাদা নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে।
এ ধরনের নাগরিকদের নিজ বাসা বা নিরাপদ কোনো স্থাপনায় অবস্থান করতে এবং অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি খাবার, পানি, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সব নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিয়মিত ইমেইল ও মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের সর্বশেষ বার্তা অনুসরণ করা জরুরি।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের আকাশসীমা খোলা থাকলেও সম্ভাব্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় যেকোনো সময় বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এ কারণে নাগরিকদের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে নিরাপদে দেশ ছাড়ার আহ্বান জানানো হয়েছে।
রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দর এখনও সচল রয়েছে। তবে সম্ভাব্য বিলম্ব বা আকস্মিক ফ্লাইট বাতিলের ঝুঁকি থাকায় যাত্রীদের সরাসরি এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পরিস্থিতির হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাই নাগরিকদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট করেছে—মার্কিন নাগরিকদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়