ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নতুন করে ১২ দেশের জন্য শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র প্রথম দফায় ১২টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন। কোন কোন দেশের পণ্যে এই নতুন শুল্ক প্রযোজ্য হবে, তা জানানো হবে আগামী সোমবার (৭ জুলাই)।
নিউজার্সি যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ১২টি দেশের জন্য শুল্ক নির্ধারণ চূড়ান্ত হয়েছে। এই চিঠিতে যেসব হার নির্ধারিত হয়েছে, সেগুলো মানতেই হবে উল্লেখ করে তিনি বলেন, “এটি একটি গ্রহণ অথবা প্রত্যাখ্যান করার প্রস্তাব।”
এর আগে তিনি জানিয়েছিলেন, ৪ জুলাই চিঠিগুলো প্রকাশ করা হবে, তবে তা পিছিয়ে দেওয়া হয়। চলতি বছরের এপ্রিলে ট্রাম্প অভিযোগ করেন, বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করছে। পাল্টা ব্যবস্থা হিসেবে তিনি ঘোষণা দেন, এসব দেশের পণ্যে যুক্তরাষ্ট্রও বাড়তি শুল্ক আরোপ করবে।
তার নির্দেশনায় সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছিল। তখন বিশ্ববাজারে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। তবে পরবর্তীতে তিনি এসব শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন, যা শেষ হবে ৯ জুলাই। ট্রাম্প হুঁশিয়ার করে বলেছেন, এবার কিছু দেশের জন্য শুল্ক হার ৭০ শতাংশ পর্যন্তও হতে পারে, যা ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, প্রতিটি দেশের জন্য আলাদা হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র সব দেশের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে আলোচনা করতে আগ্রহী হলেও ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ