ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গাজায় শিশুখাদ্য প্রবেশে ইসরায়েলের অবরোধ অব্যাহত
গাজা উপত্যকার স্বাস্থ্য খাত বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ফিল্ড হাসপাতালগুলোর পরিচালক ডা. মারওয়ান আল-হামস।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলি অবরোধ এবং জ্বালানির তীব্র ঘাটতির কারণে হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় জরুরি বিভাগ, ইনকিউবেটরসহ জীবন রক্ষাকারী যন্ত্রপাতি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বহু হাসপাতাল কেবলমাত্র জেনারেটরের ওপর নির্ভরশীল, আর জ্বালানি না থাকায় সেগুলোর অনেকগুলোই বন্ধ হয়ে গেছে।
এ অবস্থায় আহতদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। সরঞ্জামের অভাব এতটাই প্রকট যে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অ্যানেস্থেসিয়া, স্যালাইন এমনকি ব্যথা কমানোর ওষুধ পর্যন্ত অনেক হাসপাতালে নেই। চিকিৎসকদের ভাষায়, বহু মানুষ হাসপাতালের দরজায় পৌঁছেও চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন।
অন্যদিকে গাজায় শিশুদের জন্য প্রয়োজনীয় খাদ্যের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। ইসরায়েল এখনো গাজায় শিশুখাদ্য প্রবেশে বাধা দিচ্ছে, যা শিশুদের জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। এই সংকট অব্যাহত থাকলে অপুষ্টি ও মৃত্যুর হার আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, যদি দ্রুত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া হয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। বর্তমানে যে অবরোধ চলছে, তা শুধু চিকিৎসা নয়, বরং পুরো মানবিক ব্যবস্থাকেই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিশ্ব সম্প্রদায়ের প্রতি তাই তাদের আবেদন—গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ অবিলম্বে উন্মুক্ত করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক