ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মব তৈরিকারীরা কেন ধরাছোঁয়ার বাইরে, প্রশ্ন তারেক রহমানের
পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে যেসব হত্যাকাণ্ড ঘটছে, তা সরকারের প্রশ্রয়ে সংঘটিত হচ্ছে। যারা জনতা নামের মব তৈরি করছে তাদের কেন এখনো গ্রেপ্তার করা হয়নি—এই প্রশ্ন তোলেন তিনি।
শনিবার (১২ জুলাই) গুলশানে ‘জুলাই আন্দোলনের শহীদ পরিবারদের’ সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তারেক রহমান বলেন, “পুরান ঢাকায় যেভাবে একজনকে জনতার সামনে হত্যা করা হলো, আমরা স্ক্রিনে পরিষ্কারভাবে অপরাধীকে দেখেছি। তাহলে সে এখনো কেন ধরা পড়েনি? সরকার কি তবে এই সহিংসতায় পরোক্ষভাবে জড়িত? প্রশাসনের কারো কি এতে প্রশ্রয় আছে?”
তিনি আরও বলেন, “যে সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সে সরকার ব্যর্থ। স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া যেকোনো শক্তির বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার থাকবে।”
তারেক রহমান বলেন, “অদৃশ্য শক্তি এখন ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। প্রশাসনের ভেতর এখনো স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে আর নতুন ভূতেরও জন্ম হচ্ছে। জনগণকে সতর্ক থাকতে হবে—নইলে দেশ টিকিয়ে রাখা কঠিন হবে।”
তিনি আশ্বাস দিয়ে বলেন, “আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সব হত্যার নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করবে বিএনপি। কারও রাজনৈতিক পরিচয় দেখে নয়—ন্যায়বিচারই হবে আমাদের অঙ্গীকার।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর