ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে ফের যান চলাচল বন্ধ
সিএনজিচালিত অটোরিকশার চালকেরা রুট নির্ধারণের দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন। তাদের অবরোধের ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
রোববার সকাল ১০টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলনে নামেন তারা।
অবরোধ চলাকালে দেখা গেছে, অনেক চালক কাফনের কাপড় পরে বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী গাড়িগুলো চলাচলের অনুমতি দিলেও অন্যসব যানবাহনের গতি রোধ করেন।
আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
সড়ক অবরোধের কারণে বনানী ও আশপাশের এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। তীব্র রোদে আটকে পড়া যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
এক শিক্ষার্থী, লামিয়া আক্তার, বলেন, ভার্সিটির ক্লাস শেষে বাসায় ফিরতে পারছি না। রোদ আর যানজটে দাঁড়িয়ে থাকা কষ্টসাধ্য হয়ে উঠেছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, সিএনজিচালকরা ঢাকা-ময়মনসিংহ সড়কে অবরোধ সৃষ্টি করায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি