ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি: সারা দেশে চলবে চিরুনি অভিযান
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যেকোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান বা চিরুনি তল্লাশি চালানো হতে পারে।
রোববার (১৩ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, মিটফোর্ডে ঘটে যাওয়া হত্যাকাণ্ড দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খুলনায় সংঘটিত আরেকটি হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন।
তিনি আরও বলেন, সব ধরনের অপরাধ যেমন খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মাদক চোরাচালান-সহ সকল অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। পরিস্থিতি অনুযায়ী সরকার যেকোনো মুহূর্তে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে বলেন, ‘জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কর্মকাণ্ড সরকার কঠোরভাবে দমন করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি