ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
সরকারবিরোধী ছিল এনবিআরের আন্দোলন : জ্বালানি উপদেষ্টা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এনবিআরের আন্দোলন প্রথমে নিরপেক্ষ হলেও পরবর্তী সময়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছিল।
রোববার (১৩ জুলাই) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির অগ্রগতি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা দেখেছি একটি নিরীহ আন্দোলন পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপ নিয়েছে। দেখেছি এই আন্দোলনটা অর্থনৈতিক ক্ষতি করার জন্য করা হয়েছে। আপনারা গণমাধ্যমের রিপোর্টও দেখেছেন আন্দোলনের নামে তারা হোয়াটসঅ্যাপ খুলে সরকারবিরোধী আন্দোলনের রূপ দেয়।
উপদেষ্টা বলেন, অনেক ব্যবসায়ী আমাকে বলেছে আপনারা এতদিনে আন্দোলন কন্টিনিউ করতে দিলেন কেন? এটা ১৫ দিন কিংবা তিন সপ্তাহের মাথায় থামালেন না কেন?আমরা গণতন্ত্রের চর্চা করার সুযোগ দিতে চাই। মানুষের ওপর কঠোর না হয়ে নিপীড়ন না করে কীভাবে এটা সমাধান করা যায় সে পথে হেঁটেছি।
জ্বালানি উপদেষ্টা বলেন, এই অধ্যাদেশের কতগুলো সমস্যা চিহ্নিত করেছি। আমরা যেহেতু পরামর্শক কমিটি সেহেতু এগুলো সমাধানের একটি পরামর্শ দেব।
এ উপদেষ্টা আরও বলেন, আমাদের সামনের পথ হলো অধ্যাদেশে যে সমস্ত ত্রুটি আমরা পেয়েছি সেগুলো নিয়ে কাজ করা। এরপর আরেকটি বিষয় হচ্ছে এনবিআর আর থাকছে না। এনবিআরে কেউ চাকরি করে এটা শুনলে সবাই একটা অট্টহাসি দেয়। মানুষ কেন হাসি দেয় এটা আমরা আপনারা সবাই কিন্তু জানি। এনবিআর না থাকাটা সবার জন্য ভালো। এই নামটাও সবার জন্য ভালো। দুইটা ডিভিশনের কথা বলা হয়েছে সেটা হবে।
তিনি আরও বলেন, তাদের দাবি শুধুমাত্র দুটি ক্যাডারের সদস্য নিয়ে রাজস্ব বিধি ও রাজস্ব বিভাগ গড়তে হবে। এ দাবিটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এটা গ্রহণযোগ্য না। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানে প্রশাসন ক্যাডারের খবরদারি এটাও গ্রহণযোগ্য না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ এপ্রিল)