ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৮ মার্চ পর্যন্ত বিমানের মধ্যপ্রাচ্য ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে সব ফ্লাইট বাতিল করেছে। রাষ্ট্রীয় এ সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে যাত্রাপথে বড় ধরনের ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, ৩ থেকে ৫ মার্চের মধ্যে একই রুটে ফ্লাইট বন্ধ ছিল। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় এবার ৮ মার্চ পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমান বাংলাদেশ ট্রাভেল এজেন্সিগুলোকে নতুন সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে। সংস্থাটি অনুরোধ করেছে, যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটের তথ্য জানাতে।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে: সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত।
বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটের নতুন শিডিউল জানিয়ে দেওয়া হবে।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং আকাশপথে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব সরাসরি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়েছে, যার ফলে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল বিশৃঙ্খল হয়ে গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ঢাকার বিমানবন্দর থেকে মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানের পক্ষ থেকে যাত্রীদের নিয়মিত কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত