ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘শাটডাউন’ ঘোষণা করলেন মিটফোর্ড মেডিকেল শিক্ষার্থীরা
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১৩ জুলাই) দুপুরে মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা এ ঘোষণা দেন।
বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, ফুটপাতের দোকান উচ্ছেদ এবং আনসার সদস্যদের আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের দাবি জানান।
এর আগে গত ৯ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে কলেজের তিন নম্বর গেটসংলগ্ন সড়কে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই কলেজ শিক্ষার্থীরা বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন। সারাদেশেও এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্র-জনতা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
সর্বশেষ রোববার এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল