ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বো না
ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতির দাবিতে সিএনজি অটোরিকশা চালকেরা বনানীতে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর ফলে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
রোববার (১৩ জুলাই) দুপুর গড়িয়ে বিকেল পার হলেও অবরোধ প্রত্যাহার করেননি তারা।
বিকেলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার জানান, চালকেরা এখনও রাস্তার এক লেনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রথমে তারা দুই লেনেই বসে ছিল। আমরা বোঝানোর চেষ্টা করে এক লেন খালি করাতে পেরেছি। তবে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার কথা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে পুলিশ চালকদের সরাতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় কয়েকজন চালক আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে সিএনজি চালকেরা বিআরটিএ কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে সড়কে বসে পড়লে দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান বলেন, অবস্থান কর্মসূচির কারণে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
আন্দোলনকারীদের সংগঠন ঢাকা-সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোটের দাবি, তাদের গাড়িগুলো ঢাকা জেলায় নিবন্ধিত হলেও মহানগর এলাকায় চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। বারবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি সরকার। তাই বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন বলে জানান সংগঠনের নেতারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর