ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বৃদ্ধি
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ সরকার আরও ৬০ দিন বাড়িয়েছে।
রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, সেনাবাহিনী, কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিযুক্ত সমপদমর্যাদার কর্মকর্তারাও এই বাড়ানো মেয়াদের আওতায় থাকবেন। নতুন এ মেয়াদ ১৪ জুলাই থেকে কার্যকর হয়ে আগামী ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে।
উল্লেখ্য, গত বছর ১৭ সেপ্টেম্বর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমবার সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়। এরপর ৩০ সেপ্টেম্বর নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেওয়া হয়।
পরে ১৫ নভেম্বর কোস্টগার্ড ও বিজিবিতে দায়িত্ব পালনরত সামরিক কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে ক্ষমতার মেয়াদ ৬০ দিন বাড়ানো হয়। সেই থেকে কয়েক দফায় সময়সীমা বাড়ানো হয়, আবারও ৬০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো সর্বশেষ মেয়াদ শেষ হওয়ার আগেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ