ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রমজানে অফিসের সময়সূচি নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। রোজার মাসে কর্মজীবী মানুষের স্বস্তি ও ধর্মীয় অনুশীলনের সুবিধা বিবেচনায় নতুন অফিস সময় নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুরে নামাজ আদায়ের জন্য ১৫ মিনিটের বিরতি রাখা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক সভায় এই অফিস সূচি চূড়ান্ত করা হয়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সংবাদ ব্রিফিংয়ে তিনি আরও জানান, রমজান মাসে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এলপি গ্যাসের ওপর কর কমানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্থানীয়ভাবে উৎপাদিত ও ব্যবসায়ী পর্যায়ে সরবরাহ করা এলপি গ্যাসের ওপর আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।
একইসঙ্গে আমদানিকৃত এলপি গ্যাসের ক্ষেত্রেও বিদ্যমান কাঠামো পুনর্বিন্যাস করে ৭ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব।
শফিকুল আলম বলেন, এই কর ছাড়ের ফলে এলপি গ্যাসের ওপর সামগ্রিক করের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। এর সরাসরি প্রভাব পড়বে স্থানীয় বাজারে এবং ভোক্তারা আগের তুলনায় কম দামে এলপি গ্যাস কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান