ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
‘বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থায়’
বিশ্বব্যাংকজানিয়েছে বাংলাদেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থা প্রায় এক বছর আগের তুলনায় খুবই ভালো অবস্থায় আছে।
সচিবালয়ে আজ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনআহমেদের সঙ্গে বৈঠক শেষে বিশ্বব্যাংকেরদক্ষিণএশিয়াঅঞ্চলেরভাইসপ্রেসিডেন্টজোহানেসজুটএই মন্তব্য করেন।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, বিশ্বব্যাংক বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা খুবই ভালো বলে মন্তব্য করেছে।
তিনি বলেন, প্রায় এক বছর আগে আমরা আশঙ্কা করেছিলাম, পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। তবে এখন মনে হচ্ছে, আমরা সঠিক পথে এগোচ্ছি।
অর্থ উপদেষ্টা আরও জানান, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট এখন থেকে নয়াদিল্লি থেকে এ অঞ্চলের কার্যক্রম পরিচালনা করবেন। বাংলাদেশে বিশ্বব্যাংকের চলমান প্রকল্প ও বাজেট সহায়তা সম্পর্কেও তিনি অবগত।
তিনি বলেন, বছরখানেক আগে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ দেখা দিলেও বর্তমানে সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়েবিশ্বব্যাংকসন্তুষ্টি প্রকাশ করেছে।
ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বৈঠকে বিশ্বব্যাংকেরভাইস প্রেসিডেন্ট দেশের আর্থিক খাত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং পেমেন্ট ব্যালান্স পরিস্থিতির উন্নয়ন স্বীকার করেছেন। একই সঙ্গে বেসরকারি খাতের বিকাশ ও বিদেশিবিনিয়োগ (এফডিআই) আকর্ষণের ওপরও গুরুত্ব দিয়েছেনজোহানেস জুট।
বিশ্বব্যাংকের সাবেক কান্ট্রিডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের সময় থেকে দেশের অবকাঠামো খাতে যে উন্নয়নহয়েছে, সেটিও ইতিবাচকভাবে তুলে ধরেছেন তিনি।
বৈঠকে আইএফসিরকার্যক্রমসহ, চট্টগ্রাম বন্দর এবং লালদিয়ায়কনটেইনার টার্মিনাল প্রকল্প নিয়ে আলোচনা হয়। বিশ্বব্যাংক এসব অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তার আগ্রহও প্রকাশ করেছে।
এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বব্যাংকের কাছ থেকে চাওয়া সব সহায়তা পেয়েছে। আগামী অক্টোবরের বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সভায় আরও কিছু সহায়তার বিষয় তোলা হবে।
অর্থ উপদেষ্টা জানান, আর্থিক খাত সংস্কার ও এনবিআরের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক খাত পুনর্গঠন শুরু হয়েছে এবং এনবিআরকে দুটি আলাদা সংস্থায় ভাগ করার সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে চায়বিশ্বব্যাংক, যদিও এতে কিছুটা সময় লাগবে।
মার্কিন শুল্ক ইস্যুতে তিনি বলেন, বাণিজ্য উপদেষ্টা ও আলোচক দলের প্রধান দেশে ফেরার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ