ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মিটফোর্ডে হত্যা মামলার দুই আসামি নেত্রকোনায় গ্রেপ্তার
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) ভোর-রাতে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) নেত্রকোনা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।।
নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ঢাকার গোয়েন্দা পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় দুর্গাপুরের চায়নার মোড় এলাকায় গতকাল শনিবার রাত সাড়ে ৪টার দিকে অভিযান চালায়। পরে আজ ভোররাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তাঁরা বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার টুনারচর গ্রামের ইউনুস ব্যাপারীর ছেলে। এজাহারে রাজীব ১০ নম্বর ও সজীব ৭ নম্বর আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে।
গত বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। একদল লোক সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে, ইট-পাথর দিয়ে আঘাত করে মাথা ও শরীর থেঁতলে দেয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করে এবং দেহের ওপর লাফিয়ে নৃশংসতা চালায় হামলাকারীরা।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালি থানায় নিহত সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ-সহ অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।
এ পর্যন্ত রাজীব ও সজীব-সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি