ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘আ.লীগের নিবন্ধন স্থগিত হলেও ইসির তালিকায় নৌকা প্রতীক বহাল’
আওয়ামী লীগ সরকারের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাছউদ। একইসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রস্তাবিত শাপলা প্রতীক এখনই অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও তিনি জানান।
আজ রবিবার (১৩ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাছউদ এই তথ্যগুলো নিশ্চিত করেন। তিনি ব্যাখ্যা করে বলেন, "আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। তাই আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে।"
এনসিপি'র শাপলা প্রতীক দাবি প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, "যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এই প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না।" তিনি আরও জানান, এনসিপি দল হিসেবে পরবর্তী সময়ে নিবন্ধন পেলে এসব বিষয় পর্যালোচনা করে দেখা হবে।
এর আগে সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেন।
বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান, সরকারি সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশনের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে। তবে 'নৌকা' প্রতীক এখনো নির্বাচন কমিশনের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তিনি বলেন, আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি, আইন অনুযায়ী এই প্রতীক তালিকা থেকে বাদ দেওয়া উচিত। এ বিষয়ে কমিশন আশ্বস্ত করেছে, তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী