ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
টিউলিপ সিদ্দিকের মামলায় স্থগিতাদেশ, আপিল করবে দুদক
শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ফ্ল্যাট জালিয়াতি মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিতের আদেশ দিয়েছেন। তবে দুদক হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে।
গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এসকে তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ শাহ মো. খসরুজ্জামান নামে এক আসামির আবেদনে রুল জারির পাশাপাশি তিন মাসের জন্য মামলাটিতে এ স্থগিত আদেশ দেন।
দুদকের আইনজীবী এম এ আজিজ খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলার স্থগিতাদেশ প্রত্যাহারে আপিল করা হবে।
এর আগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ দিয়ে একই ভবনে বিনামূল্যে একটি ফ্ল্যাট গ্রহণ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় চলতি বছরের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিকসহ রাজউকের সাবেক দুই কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার তদন্ত যখন প্রায় শেষ পর্যায়ে, ঠিক তখনই আইনজীবীর পাঠানো এক চিঠির মাধ্যমে মামলাটি স্থগিত থাকার তথ্য জানতে পারে দুদক।
চিঠিতে উল্লেখ করা হয়, মামলার আসামি শাহ খসরুজ্জামানের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মামলাটি তিন মাসের জন্য স্থগিত করে এবং এ বিষয়ে রুল জারি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল