ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন নিন্দনীয়: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন অন্যায়ের প্রতিবাদ হতে হবে শালীন ভাষায়, আর সমালোচনা হওয়া উচিত তথ্য ও যুক্তিনির্ভর।
রোববার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ব্যক্তিগত আক্রমণ কিংবা কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন কখনোই কাম্য নয় এবং তা নিন্দনীয়।
তিনি আরও বলেন, সম্প্রতি দেশের সমাজজীবনে একের পর এক বেদনাদায়ক ঘটনা ঘটছে। এই পরিস্থিতি থেকে সমাজকে শৃঙ্খলায় ফেরানোর দায় কেবল কারও একার নয়। সরকারের পাশাপাশি রাজনৈতিক দল, সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের স্পর্শকাতর সময়ে অন্তত একটি জাতীয় ঐক্যের ন্যূনতম ভিত্তি থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষায়। সমালোচনা হোক যুক্তি ও তথ্যনির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
তিনি আরও বলেন, এ ধরনের আচরণ সমাজ জীবনে কেবল বিশৃঙ্খলার বীজ বপন করবে। তাই সকলের পক্ষেই সংযত, সাবধানী ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত প্রয়োজন। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তাওফিক দেন, আমিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী