ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত হলো ৫০তম বিসিএস প্রিলির ফল, উত্তীর্ণ ১২ হাজারের বেশি
নিজস্ব প্রতিবেদক: ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যারা এখন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংস্থাটির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। পরীক্ষার পর দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রস্তুত করার লক্ষ্য ছিল বর্তমান কমিশনের, যাতে চাকরিপ্রার্থীরা দীর্ঘসূত্রতার শিকার না হন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দায়িত্ব গ্রহণের পর বিসিএস প্রক্রিয়াটি ১২ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে আধুনিক ওএমআর প্রযুক্তি ব্যবহার করে নির্ভুলভাবে উত্তরপত্র মূল্যায়ন শেষে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, ঘোষিত রোডম্যাপ অনুসরণ করে মেধাবী প্রার্থীদের দ্রুত রাষ্ট্রীয় সেবায় যুক্ত করতেই কমিশন ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদ রয়েছে। সর্বোচ্চ নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে ৬৫০টি শূন্য পদে। পাশাপাশি প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারেও উল্লেখযোগ্য সংখ্যক পদে নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীরা পিএসসির ওয়েবসাইট থেকে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন এবং টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। লিখিত পরীক্ষার সময়সূচি ও পরবর্তী ধাপের নির্দেশনা শিগগিরই কমিশনের ওয়েবসাইট ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে পিএসসি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)