ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন খুবই উৎসবমুখর এবং ক্রেডিবল হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ফরিদপুরে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, যেসব কেন্দ্রে স্থায়ী বাউন্ডারি ওয়াল নেই, সেগুলোতেও বাঁশ দিয়ে অস্থায়ী বাউন্ডারি ওয়াল স্থাপন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, এতে নির্বাচন হবে উৎসবমুখর, ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১:৩০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বৃহত্তর ফরিদপুর জেলার পাঁচটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আনসার কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাচাই করেছি। প্রায় প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে এবং আনসার ও নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। ড্রোন ব্যবস্থাও আছে। যেসব কেন্দ্রে ওয়াল নেই, সেখানে বাঁশের বাউন্ডারি ওয়াল করা হয়েছে, যা নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবে।”
তিনি আরও জানান, “এইবার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নিয়োগ করা হয়েছে, যা পূর্বের ইতিহাসে নজিরবিহীন। আগের নির্বাচনের মতো সহিংসতা হবে না। ভোটকেন্দ্রে সশস্ত্র বাহিনী প্রবেশ এবং পর্যবেক্ষণের জন্য সিনিয়র সচিব বিশেষ ব্যবস্থা করেছেন। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ