ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট, ভোট প্রস্তুতি সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের ব্যালট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজন করা মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে কঠোরভাবে কাজ করছে। শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি, এবং নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চ্যালেঞ্জও ছিল।
আখতার আহমেদ আরও জানান, ২৯৯টি আসনে সব ব্যালট পৌঁছে গেছে এবং ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের বিষয়ে জারি করা প্রজ্ঞাপন আজ প্রত্যাহার করা হবে।
তিনি জানান, পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ হলেও কোনো অবস্থাতেই ভোট গণনার ক্ষেত্রে অতিরিক্ত বিলম্ব হবে না।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা