ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
ভোট দেওয়ার নিয়ম ও সময়সূচি নিয়ে ভোটারদের জরুরি পরামর্শ
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা ইতোমধ্যেই শেষ হয়ে গেছে, আর ভোট সংশ্লিষ্টরা আশা করছেন, ভোটাররা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।
ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে যদি কিছু প্রয়োজনীয় তথ্য আগে জানা থাকে, তবে ভোট প্রদানের প্রক্রিয়া সহজ ও ঝামেলাহীন হয়। কোন তথ্য প্রয়োজন, ব্যালটপেপার কীভাবে পূরণ ও ভাঁজ করতে হবে, এবং নির্দিষ্ট ব্যালট বাক্সে কিভাবে দিতে হবে এগুলো জানা থাকলে ভোটার কোনো জটিল পরিস্থিতির মুখোমুখি হবেন না।
নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত। ভোট দিতে যাওয়ার আগে অবশ্যই জানা থাকা উচিত নির্ধারিত ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর। এগুলো আগে থেকে জানা থাকলে ভোটকেন্দ্রে সময় সাশ্রয় হয় এবং ঝামেলা কম হয়।
তথ্য জানার চারটি সহজ উপায় রয়েছে-
মোবাইল অ্যাপ: নির্বাচন কমিশনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি (Smart Election Management BD)’ অ্যাপ ব্যবহার করে ভোটকেন্দ্র, ভোটার নম্বর ও অন্যান্য তথ্য পাওয়া যাবে। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে ডাউনলোড করা সম্ভব।
হটলাইন: ১০৫ নম্বরে কল করে ভোটকেন্দ্র ও ক্রমিক নম্বর জানতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন।
এসএমএস: মোবাইল মেসেজ অপশনে লিখে পাঠাতে হবে ‘PC NID’ (ভোটারের এনআইডি নম্বর সহ) ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানানো হবে।
ওয়েবসাইট ও স্থানীয় অফিস: নির্বাচন কমিশনের ওয়েবসাইট, উপজেলা বা জেলা নির্বাচন অফিস থেকেও তথ্য সংগ্রহ করা যাবে। ভোটকেন্দ্রে গিয়ে ভোটার তালিকাও দেখা যাবে।
ভোট দিতে গিয়ে যা মনে রাখতে হবে-
১. জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখা ভালো, তবে বাধ্যতামূলক নয়। থাকলে ভোট দেওয়া সহজ হয়।
২. ভোটকেন্দ্রে প্রবেশের সময় দাহ্য পদার্থ বা অস্ত্র নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. ভোটার তালিকায় নাম ও ছবি থাকলে এবং পোলিং অফিসার পরিচয় নিশ্চিত করলে কোনো সমস্যা হবে না।
৪. এই প্রস্তুতি নিয়ে ভোটাররা নিশ্চিন্তে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন এবং উৎসবমুখর পরিবেশে ভোটের অংশীদার হবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী