ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পাচার হওয়া অর্থ শনাক্ত হলেও ফিরিয়ে আনা জটিল: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সাবেক হাসিনা সরকারের সময় বিদেশে পাচার হওয়া অর্থের উৎস ও অবস্থান অনেকাংশে শনাক্ত করা গেলেও সেগুলো দেশে ফেরত আনা সহজ হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন। তার ভাষ্য, অত্যন্ত দক্ষ নেটওয়ার্কের মাধ্যমে অর্থ পাচার হওয়ায় পুনরুদ্ধার প্রক্রিয়া স্বাভাবিকভাবেই জটিল হয়ে পড়েছে।
অর্থ উপদেষ্টা জানান, মোট কত অর্থ পাচার হয়েছে এ বিষয়ে এখনো নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে পরবর্তী সরকার এ বিষয়ে সক্রিয় উদ্যোগ নিলে অর্থ ফেরত আনার সম্ভাবনা তৈরি হতে পারে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব সংস্কার ও কাজ শুরু হয়েছে, সেগুলো ভবিষ্যৎ সরকার যেন ধারাবাহিকভাবে এগিয়ে নেয় এমন পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগে নিজের সম্পদের বিবরণী জমা দেওয়ার কথাও উল্লেখ করেন।
নিজের দায়িত্বকাল নিয়ে মূল্যায়ন করতে গিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, উপদেষ্টা হিসেবে তিনি নিজেকে ১০০-এর মধ্যে ৭০ নম্বর দেবেন কারণ অনেক কাজ করার সুযোগ থাকলেও সব সম্পন্ন করা সম্ভব হয়নি। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সরকারের সময়ে এ নিয়ে কোনো মামলা বা আইনি জটিলতায় পড়তে হবে না।
উপদেষ্টা আরও জানান, উপদেষ্টাদের সম্পদের বিবরণী আগামী দু-এক দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করতে পারে। তার দাবি, অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের পদক্ষেপে দেশকে এমন একটি ভিত্তির ওপর আনা হয়েছে, যেখান থেকে অগ্রগতির গতি আরও বাড়ানো সম্ভব। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে বর্তমান উপদেষ্টা পরিষদের অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার সুযোগও থাকবে বলে তিনি উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)