ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভোটকেন্দ্রে ফোন ব্যবহারের সুযোগ রেখেই ইসির নতুন প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক: ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের এ সিদ্ধান্তে ভোটগ্রহণ সংক্রান্ত আগের নির্দেশনায় পরিবর্তন আনা হলো।
এর আগে, গত রোববার রাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে নির্বাচন কমিশন। ওই সিদ্ধান্ত প্রকাশের পরপরই বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয় এবং বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা ব্যাপক আকার ধারণ করে।
আগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটার বা সংশ্লিষ্ট কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। কেবল ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছিল। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে সেই নির্দেশনা থেকে সরে আসার কথা জানাল নির্বাচন কমিশন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)