ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
জাতীয় নির্বাচন উপলক্ষে পাঁচ ধরনের যানবাহন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে সরকার সারা দেশে যানবাহনের ওপর বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে। আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোট গ্রহণের দিন পর্যন্ত পাঁচ ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নিষিদ্ধ যানবাহনের মধ্যে রয়েছে মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ সীমাবদ্ধতা বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত প্রযোজ্য থাকবে। তবে ভোটাররা ব্যক্তিগত গাড়ি (কার) ব্যবহার করে তাদের ভোটকেন্দ্রে যেতে পারবেন। একই সঙ্গে মেট্রোরেলও এই দুই দিন স্বাভাবিকভাবে চলবে।
ইসি আরও জানায়, মঙ্গলবার মধ্যরাত ১২টা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। তবে ইসির স্টিকারযুক্ত মোটরসাইকেল এ সীমাবদ্ধতার বাইরে থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত পর্যবেক্ষকরা এই বিধিনিষেধের বাইরে থাকবেন। জরুরি সেবা সম্পর্কিত যানবাহন, যেমন ওষুধ, স্বাস্থ্যসেবা সরবরাহকারী যানবাহন এবং সংবাদপত্র পরিবহনকারী যানবাহন চলতে পারবে। বিমানবন্দর যেতে বা বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ফিরতে ব্যবহার করা যানবাহনও অনুমোদিত।
দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং দূরপাল্লার যাত্রীর স্থানীয় পর্যায়ে চলাচল করার যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। গণপরিবহণের ক্ষেত্রে কোনো অতিরিক্ত নির্দেশনা দেওয়া হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ