ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সরকারি ব্যয়ে এ বছরও কাউকে হজে নেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে সরকারি ব্যয়ে কাউকে হজ নেওয়া হবে না এবং হাজিদের তিন কোটিরও বেশি টাকা ফেরত দেওয়া হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
উপদেষ্টা বলেন, গত দেড় বছর অত্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে মন্ত্রণালয় পরিচালনার চেষ্টা করেছি। কর্মকর্তাদের পেশাদারিত্ব ও সততা বজায় রাখতে উৎসাহিত করার পাশাপাশি অধীন দপ্তরগুলোকে কার্যকরভাবে কাজ করার সুযোগ দিয়ে আসছি।
জুলাই বিপ্লবের পর হজ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে দাবি করে তিনি জানান, যৌক্তিক খরচে হজ পালনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় ও নেগোসিয়েশনের মাধ্যমে ২০২৫ সালের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো হয়েছে। এবছর বিমানভাড়া আরও প্রায় ১৩ হাজার টাকা কমানো হয়েছে।
উপদেষ্টা আরও জানান, গত বছর সরকারি মাধ্যমে হজে অংশ নেওয়া হাজিদের উদ্বৃত্ত ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। এছাড়া ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত হজ এজেন্সির অব্যয়িত প্রায় ৩৮ কোটি টাকা সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় থেকে ফেরত আনা হয়েছে।
তিনি বলেন, সরকারি ব্যয়ে কেউ হজে নেওয়া হয়নি এবং এবছরও কেউ অংশ নেবে না। এছাড়া ২০২৫ সালের হজে তিনটি নতুন সেবা চালু করা হয়েছে—‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ, মোবাইল রোমিং সুবিধা এবং হজ প্রি-পেইড কার্ড।
উপদেষ্টা জানিয়েছেন, হজ প্যাকেজ সংখ্যা বৃদ্ধি করে তিনটি করা হয়েছে। নির্দিষ্ট আয়ের মুসলিমদের জন্য এক সাশ্রয়ী প্যাকেজও চালু হয়েছে, যা মাত্র ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এছাড়া আবাসন, বাড়িভাড়া ও পরিবহন চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, হজ প্যাকেজ-৩ এর হাজিদের জন্য মক্কায় বাড়িভাড়া হারাম শরীফ থেকে দেড় কিলোমিটারের মধ্যে করা হয়েছে। ফলে হাজিদের যাতায়াত সহজ হয়েছে এবং তারা পাঁচ ওয়াক্ত নামাজ হারাম শরীফে আদায় করতে পারবে।
উপদেষ্টা বলেন, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হেলথ সার্ভিসে হাজিদের জন্য ফি দুই সৌদি রিয়াল ছিল, এবার তা বিনামূল্যে প্রদান করা হবে। আশা করা যাচ্ছে, ২০২৬ সালের হজ শেষে প্যাকেজ-১ ও প্যাকেজ-২ এর হাজিদের তিন কোটিরও বেশি টাকা ফেরত দেওয়া সম্ভব হবে।
তিনি আরও উল্লেখ করেন, ইসলামিক ফাউন্ডেশনের শূন্যপদে ১৬৩ জন নিয়োগ সম্পন্ন হয়েছে। মামলা সংক্রান্ত কারণে ১৯৭ জনের নিয়োগ সম্ভব হয়নি। এছাড়া নবম ও তদূর্ধ্ব গ্রেডের ২৯ জন এবং ১০–২০তম গ্রেডের ৩২ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। শূন্যপদে জেনবল নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)