ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
সাত লাখের বেশি পোস্টাল ব্যালট পৌঁছেছে কর্মকর্তাদের কাছে
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটার এবং ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা–কর্মচারীদের পাঠানো পোস্টাল ব্যালটের একটি বড় অংশ ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৭ লাখ ৩০ হাজার ৭৩টি পোস্টাল ব্যালট তাদের কাছে জমা পড়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।
ইসি জানায়, বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৮ হাজার ২৩৩টি। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠানোর জন্য পোস্ট অফিসে জমা দিয়েছেন ৫ লাখ ২ হাজার ৪৮৭ জন। এসবের মধ্যে রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি ব্যালট।
এদিকে দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৮৪১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন এবং পোস্ট অফিসে জমা দিয়েছেন ৫ লাখ ৪০৮ জন। এর মধ্য থেকে রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ৩ লাখ ১০ হাজার ১৫৪টি ব্যালট।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ