ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
খাদ্য নিরাপত্তায় বড় স্বস্তি, মজুদ ২২ লাখ টন
নিজস্ব প্রতিবেদক: দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে স্বস্তিদায়ক বার্তা দিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানিয়েছেন, নির্ধারিত নিরাপদ মজুদের লক্ষ্যমাত্রার তুলনায় বর্তমানে সরকারি গুদামে উল্লেখযোগ্য পরিমাণ বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে, যা আগামী সময়ে খাদ্য ব্যবস্থাপনায় বড় ধরনের চাপ কমাবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে খাদ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, সরকারের নিরাপদ খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা ১৩.৫ লাখ টন হলেও বর্তমানে গুদামে ২২ লাখ ১০ হাজার টনের বেশি খাদ্যশস্য রয়েছে।
খাদ্য উপদেষ্টা বলেন, চলতি বছরসহ গত ছয় বছরের খাদ্য পরিস্থিতির তুলনামূলক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের খাদ্য মজুদ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, দায়িত্ব ছাড়ার সময় নিরাপদ মজুদের চেয়ে বেশি খাদ্য রেখে যাওয়ার লক্ষ্য পূরণ হয়েছে।
তিনি আরও জানান, সরকারি খাদ্য কর্মসূচিগুলো স্বাভাবিকভাবে চলমান থাকবে এবং এতে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না। নতুন করে দায়িত্ব নেওয়া উপদেষ্টাকে তাৎক্ষণিক কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হবে না বলেও উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রসঙ্গে আলী ইমাম মজুমদার বলেন, মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার হচ্ছে ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর। বর্তমানে নাগরিকরা ঘরে বসেই খতিয়ান, নকশা সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং নামজারি সেবা পাচ্ছেন। এসব সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
ভূমি রেজিস্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে তোলা হলেও উপদেষ্টা পরিষদে তা অনুমোদন পায়নি। এ ক্ষেত্রে ব্যর্থতার দায় তিনি নিজেই গ্রহণ করেছেন।
সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা জানান, তিনি নির্ধারিত নিয়ম অনুযায়ী দুই অর্থবছরের সম্পদ বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগ ও আয়কর কর্তৃপক্ষের কাছে দাখিল করেছেন এবং সাম্প্রতিক আলোচনার পর পুনরায় যাচাই করে সঠিকভাবে জমা রয়েছে বলে নিশ্চিত হয়েছেন।
দায়িত্ব গ্রহণের সময়কার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সংকটময় সময়ে দায়িত্ব গ্রহণ করে প্রশাসনিক অচলাবস্থার মধ্যে কাজ করতে হয়েছে। অনেক প্রতিষ্ঠানে নেতৃত্বের শূন্যতা ও কর্মকর্তাদের অনুপস্থিতির মধ্যেও পরিস্থিতি সামাল দিতে তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন।
বক্তব্যের শেষে আলী ইমাম মজুমদার বলেন, সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি, তবে যেসব সীমাবদ্ধতা ও ব্যর্থতা রয়েছে, তার দায় তিনি নিজেই গ্রহণ করছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত