ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
‘পোস্টাল ব্যালটের ফলাফলে কিছুটা বিলম্ব হতে পারে’
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, পোস্টাল ব্যালটের ফলাফলে এবার কিছুটা বিলম্ব হতে পারে। তিনি বলেন, এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যা অতীতে করা হয়নি। পোস্টাল ব্যালটের পেপারের কাঠামোর কারণে একাধিকবার যাচাই-পরীক্ষার প্রয়োজন হয়, ফলে অন্যান্য কেন্দ্রের তুলনায় ফলাফল প্রকাশে সামান্য সময় বেশি লাগতে পারে। তবে তিনি আশ্বস্ত করেছেন, দীর্ঘ বিলম্ব হবে না এবং ইসি তা সামাল দেওয়ার চেষ্টা করছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব আরও বলেন, পোস্টাল ব্যালটসহ সব কেন্দ্র থেকে ফলাফলের ধাপক্রমিক প্রকাশ করা হবে। ইতিমধ্যেই নির্বাচনী সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা সঠিক তথ্য পৌঁছে দিতে চাই, যাতে নির্বাচনে কে জয়ী বা পরাজিত হয়েছেন এবং কারা কত ভোট পেয়েছেন তা স্পষ্টভাবে জানা যায়। এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।
তিনি ভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি মাত্র ৪৩ ঘণ্টা পর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে ভোটাররা দুটি ব্যালট পাবে একটি আগামী পাঁচ বছরের সরকারের জন্য, আরেকটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর রূপরেখা নির্ধারণের জন্য। দুটো ভোটই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একসঙ্গে পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ। প্রার্থী মৃত্যুর কারণে স্থগিত থাকা একটি আসন বাদে ২৯৯ আসনে সব নির্বাচনী উপকরণ পৌঁছে গেছে। এখন শুধু ভোটগ্রহণের সময়ের অপেক্ষা।
আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা তথ্য যথাযথভাবে প্রদান করব এবং তার ব্যাখ্যা দেব। কিন্তু অপপ্রচার ও বিভ্রান্তি থেকে আমরা বিরত থাকব। সত্য যত কঠিনই হোক, তা প্রকাশ করা হবে। এ সময় বিদেশি সংবাদকর্মীরাও দায়িত্ব পালন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল