ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান উদ্বেগজনক: টিআই
নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান আবারও উদ্বেগজনক জায়গায় উঠে এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ শীর্ষ ১৫-এর মধ্যে স্থান পেয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ প্রকাশ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান।
প্রতিবেদনের তথ্যমতে, ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৪ স্কোর। এর ফলে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম এবং সামগ্রিক উচ্চক্রম অনুযায়ী দেশটির অবস্থান ১৫০তম স্থানে।
এ বছর কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক, যার স্কোর ৮৯। বিপরীতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া, যাদের স্কোর মাত্র ৯।
টিআইবি জানিয়েছে, চলতি বছরে বাংলাদেশের স্কোর এক পয়েন্ট বাড়লেও এর পেছনে মূলত জুলাই অভ্যুত্থানের পর সূচিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসনের সম্ভাবনার প্রভাব কাজ করেছে। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার বাস্তব অগ্রগতির প্রতিফলন সংশ্লিষ্ট তথ্যসূত্রে পুরোপুরি ধরা পড়েনি।
সংস্থাটির মতে, সংস্কার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বাস্তবে বাংলাদেশের স্কোর ও অবস্থানে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ