ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভয়াবহ দূষণে আবার বিশ্বে এক নম্বর ঢাকা
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। মঙ্গলবার সকালে প্রকাশিত আন্তর্জাতিক বায়ুমান সূচকে দেখা গেছে, রাজধানীর বাতাস বর্তমানে মারাত্মক মাত্রায় দূষিত, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বায়ুর মান সূচক (AQI) ছিল ২৮৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।
আইকিউএয়ারের তালিকায় বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে বায়ুর স্কোর ২৫৬। তৃতীয় স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি, তাদের স্কোর ২১৭। এছাড়া পাকিস্তানের লাহোর ২১৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।
বায়ুমান সূচকের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে ধরা হয়।
সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে বয়স্ক ব্যক্তি, শিশু, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা নারীরা অন্তর্ভুক্ত। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসকে অস্বাস্থ্যকর ধরা হয়।
আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। ৩০১ বা তার বেশি স্কোর হলে বায়ু পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ ও মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে গণ্য করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র