×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় প্রেস ক্লাব থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

২০২৬ ফেব্রুয়ারি ১০ ১১:৪১:০৪

জাতীয় প্রেস ক্লাব থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এক সাংবাদিকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক আলী মাসুদকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে প্রেস ক্লাবের একটি টয়লেটের দরজা খুলে ভেতর থেকে তাঁর মরদেহ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সকালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফোন করে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে টয়লেটের দরজা খুলে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত