ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
নির্বাচনী পরিবেশ ইতিবাচক ধারায় এগোচ্ছে: ইইউ পর্যবেক্ষক প্রধান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আশাবাদ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভারস আইজাবস জানিয়েছেন, দেশের নির্বাচনী পরিবেশ বর্তমানে ইতিবাচক ধারায় এগোচ্ছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক পর্যায়ে রয়েছে।
ইভারস আইজাবস জানান, আজ থেকেই স্বল্পমেয়াদি ইইউ পর্যবেক্ষকরা মাঠ পর্যায়ে কাজ শুরু করছেন। তাদের উপস্থিতিতে ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও বলেন, কিছু কিছু বিষয়ে আলোচনা ও পর্যবেক্ষণের প্রয়োজন থাকলেও সামগ্রিকভাবে নির্বাচনের পরিবেশ আশাব্যঞ্জক ও অনুকূল বলে মনে করছে ইইউ।
অংশগ্রহণমূলক নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন—এ কথা উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘু ও নারীর অংশগ্রহণ নিশ্চিত করাকে ইইউ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়ে মঙ্গলবার থেকেই ইইউ তাদের পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছে।
ইইউ ইলেকশন অবজারবেশন মিশন বাংলাদেশ ২০২৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করে পর্যবেক্ষকরা এখন সারা দেশে মোতায়েন হচ্ছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে