ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জাতীয় নির্বাচনে যেকোনো অস্ত্রই থ্রেট : পুলিশ মহাপরিদর্শক
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তার ভাষায়, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অস্ত্রই নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্র ও অবৈধভাবে দেশে ঢোকা অস্ত্র প্রসঙ্গে আইজিপি বলেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো অস্ত্রই ঝুঁকির কারণ হতে পারে—এ বিষয়টি মাথায় রেখেই বাহিনী কাজ করছে।
বৈধ অস্ত্র জমা সংক্রান্ত তথ্য জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর এখন পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা দিয়েছেন মালিকরা। জমা না পড়া অস্ত্রের সংখ্যা খুব বেশি নয়। অনেক মালিক বিদেশে অবস্থান করায় বা লকারে তালাবদ্ধ থাকায় কিছু অস্ত্র এখনও জমা হয়নি বলে ধারণা করা হচ্ছে।
আইজিপি আরও জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বৈধ অস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভোটগ্রহণ যেন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়—সে লক্ষ্যেই নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নির্বাচনে মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন বলেও জানান তিনি।
প্রযুক্তিনির্ভর নিরাপত্তার কথা তুলে ধরে আইজিপি বলেন, এবার তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি পুলিশ সুপার পর্যায়ে ড্রোন ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)