ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (১০ ফেব্রুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ব্যস্ত সড়কে প্রতিদিনই নানা সরকারি ও প্রাতিষ্ঠানিক কর্মসূচির কারণে যানচলাচলে প্রভাব পড়ে। তাই ঘর থেকে বের হওয়ার আগে আজ রাজধানীর কোথায় কোন অনুষ্ঠান বা ব্রিফিং রয়েছে তা আগেভাগে জেনে নেওয়া জরুরি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীতে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের নির্ধারিত কর্মসূচি রয়েছে, যা দিনের শুরুতেই জেনে রাখলে চলাচলের পরিকল্পনা সহজ হবে।
বেলা ১১টায় সচিবালয়ে নিজ দফতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
এদিকে সকাল সাড়ে ১১টায় প্রবাসী কল্যাণ ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নেবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
একই সময়ে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বেলা ১১টায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় যোগ দেবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কার্যক্রম ও অর্জন নিয়ে বেলা সাড়ে ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টা ফরিদা আখতার।
দুপুর সাড়ে ১২টায় ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ধর্মবিষয়ক মন্ত্রণালয়’ শীর্ষক প্রেস ব্রিফিং করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, যেখানে অন্তর্বর্তী সরকারের দেড় বছরের কার্যক্রম তুলে ধরা হবে।
বিকেল ৩টায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে জ্বালানি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও অর্জন নিয়ে প্রেস ব্রিফিং করবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এছাড়া বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে